অবশেষে বিয়ের সিদ্ধান্ত দেবের। পাত্রী হিসেবে বেছে নিলে সহ-অভিনেত্রী তার বান্ধবীকে।

অবশেষে বিয়ের সিদ্ধান্ত দেবের। পাত্রী হিসেবে বেছে নিলে সহ-অভিনেত্রী তার বান্ধবীকে।দেবের পরনে ধূতি, গলায় ফুলের মালা, কপালে চন্দনের ফোঁটা। সেজেছেন বরের সাজে। পাশেই টোলপড়া হাসিতে রুক্মিণী। তিনি সেজেছেন নববধূর সাজে। আগাগোড়া গহনায় আর লাল শাড়িতে ঢাকা। কপালে টিকলি, গলায় নেকলেস আর ফুলের মালা। মোটাদাগে বলা যায়, দেব-রুক্মিণী দুজনেই সেজেছেন নব দম্পতির সাজে।
পর্দার বাইরে সুপারস্টার দেবের প্রেমিকা রুক্মিণী। দুজনের প্রেমকাহিনী নিয়ে আলোচনার শেষ নেই। দুই তারকার ভক্তরা আশা করছেন বিয়ে করে সুখী হবেন তারা। সে কারণেই তাদের বিয়ের ছবি দেখে উত্তেজনা তৈরি হয়েছে টালিগঞ্জে। ছবিটি দুই তারকার ভক্তরা নিজেদেও ওয়ালে শেয়ার করে শুভেচ্ছাও জানিয়েছেন। তারা ভেবেছিলেন সত্যি বিয়ে করে ফেললেন দেব-রুক্মিণী!কিন্তু খোঁজ নিয়ে জানা গেল দেব-রুক্মিণীর নতুন ছবিটি ছড়িয়েছে ‘চ্যাম্প’ ছবির প্রচারণার জন্যই। মুক্তির অপেক্ষায় থাকা নতুন এই ছবিটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন তারা। সেখানে একটি দৃশ্যে তাদের বিয়ের সাজে দেখা যাবার সম্ভাবনা রয়েছে। তাই নিয়ে এত হুলস্থুল আর মাতামাতি।
‘চ্যাম্প’ ছবিটি পরিচালনা করেছেন রাজ চক্রবর্তী। মজার ব্যাপার হচ্ছে এই ছবির গল্প ও প্রযোজনা করেছেন দেব নিজেই। ছবির প্রচারের কৌশল হিসেবে দেব-রুক্মিণীর বিয়ের সাজের এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে টিম ‘চ্যাম্প’।
এদিকে রোববার মুক্তি পেয়েছে দেবের বহুল আলোচিত এই ছবির ট্রেলার। একজন সাবেক বক্সারের জীবনের কাহিনী নিয়ে চিত্রনাট্য সাজিয়েছেন পরিচালক। সব কিছু ঠিক থাকলে আগামী ঈদে মুক্তি উপলক্ষে (২৫ জুন) মুক্তি পাবে ‘দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার’র প্রথম ছবি ‘চ্যাম্প’। ছবিতে আরও অভিনয় করছেন অরিন্দম শীল, কৌশিক গাঙ্গুলী, লাবনী সরকার, শুভজিৎ ঘোষ।
প্রসঙ্গত, ক্যারিয়ারের শুরুর দিকে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির প্রেমে পড়েন দেব। দুজন মিলে বেশ কিছু সুপারহিট ছবিও উপহার দিয়েছেন তারা। কিন্তু এক পর্যায়ে এসে সেই সম্পর্কে ফাটল ধরে। এরপর দেব মজে যান রুক্মিণীতে আর শুভশ্রী বেছে নেন তরুণ নির্মাতা রাজ চক্রবর্তীর মন।
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment